Skip to main content

Posts

ই-কমার্স খাত

দেশের ই-কমার্স খাত বেশ শক্ত একটা ভিত পেয়েছে। করোনা প্রাদুর্ভাবের সময়ে ই-কমার্স খাত এগিয়েছে কয়েকগুণ। তবে রাজধানীভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ভালো করলেও ঢাকার বাইরের ই-কমার্সগুলোর অবস্থা ততটা ভালো নয় বলে মন্তব্য করেছেন এ খাতের সংশ্লিষ্টরা। আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গত ১০-১১ বছরে দেশের ই-কমার্স খাত যতটা এগিয়েছে তার চেয়ে বেশি এগিয়েছে গত পাঁচ মাসে। এ খাতে বিশৃঙ্খলারও অভিযোগ রয়েছে। সময় মতো পণ্য না পাওয়া, অন্য পণ্য পাওয়া বা পণ্য একেবারে না পাওয়া, পণ্য না পেয়ে টাকা ফেরত না পাওয়ার মতো নানান অভিযোগও আছে  ই-কমার্সগুলোর বিরুদ্ধে। শুধু নীতিমালার ওপর নির্ভর করে পরিচালিত হওয়ায় এ খাতের সমস্যাগুলো দূর হচ্ছে না। ই-কমার্স বিষয়ক কোনও আইন থাকলে এ খাত আরও এগিয়ে যেতো বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। দেশে ই-কমার্স পরিচালনার জন্য নীতিমালা রয়েছে ‘ডিজিটাল কমার্স নীতিমালা’ শিরোনামে। এই নীতিমালায় দেশে ই-কমার্স কীভাবে পরিচালিত হবে,বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠানগুলো কীভাবে এ দেশে ব্যবসায় করবে ইত্যাদি বিষয় তাতে উল্লেখ থাকলেও ই-কমার্স থেকে সেবা বা পণ্য কিনতে গিয়ে কোনও সমস্যা হলে, পণ্য সময় ...

সালমান এফ রহমান বলেছেন ই-কমার্সের প্রসারে ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা হবে

  ই-কমার্স খাতের প্রসারে সহায়তা দিতে একটি ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।   তিনি বলেছেন, এ খাতে কর ও লজিস্টিক নিয়ে যেসব সমস্যা রয়েছে তা সমাধানে ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবো।   প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আরও বলেন, সমাজের সব ক্ষেত্রেই এখন ডিজিটাইলেজেশনের সুযোগ আছে। সামনে ই-কমার্স খাতের মাধ্যমে ব্যবসা ও সব রকম উন্নতি তরান্বিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সাল থেকে বাংলাদেশকে একটি ডিজিটালসমৃদ্ধ দেশে পরিণত করতে চেয়েছিলেন, যা এখন অনেক উন্নতি লাভ করেছে। ইতোমধ্যে অনেকে ক্ষেত্রেই তা প্রতিফলিত হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে যে নাগরিক সেবা দেওয়া হয় তা অনলাইনের মাধ্যমে করে দেওয়ার জন্য আরও কাজ করা জরুরি। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।   তথ্যসূত্রঃ ‘ই-কমার্সের প্রসা...

প্রধানমন্ত্রীর কৃষি খাতে অবদান

ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন দোহার নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের এমপি সালমান এফ রহমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তার বক্তব্যে দেন। সালমান এফ রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষি খাতের উন্নয়নে কাজ করছেন। তিনি দোহার ও নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান করার জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছেন। তাই কৃষিজমি রক্ষায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ও এজন্য সব শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। উপজেলা বিআরডিবির সভাপতি দেওয়ান আওলাদ হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র অর্থ সচিব ও এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ মামুন, ফজলুর রহমান ফাউন্ডেশনের আব্দুর রউফসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোহার উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হল রুমের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সালমান এফ রহমান। এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতারা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা প্রশাসন ভবনকে আ...

বাংলাদেশকে সর্বাধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করতে হবে

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান মনে করেন চতুর্থ শিল্প বিপ্লব পরিবেশ রক্ষাকে কেন্দ্র করে ঘটছে। এই শিল্প বিপ্লবে সকল ধরনের শিল্পায়নে সর্বাধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করতে হবে। দেশে যদি গাড়ি তৈরির শিল্পায়ন করতে হয় তাহলে তা অবশ্যই চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে একাত্ম হয়ে করতে হবে। ‘কার মার্কেট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে  প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে গাড়ি উৎপাদন যেতে হলে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে একাত্ম হয়ে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি তৈরির নীতিমালাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের যদি টেকসই শিল্প করতে হয় তাহলে অবশ্যই নতুন প্রযুক্তি হিসেবে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে সরকারের যদি ভর্তুকিও দিতে হয় তাও দেওয়া উচিত বলে আমি মনে করি। গাড়ি উৎপাদনকারী দেশগুলো এখন পেট্রোল বা ডিজেলভিত্তিক প্রযুক্তি থেকে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের দিকে যাচ্ছে জানিয়ে সালমান এফ রহমান বলেন, “আমরা এখনও গাড়ি তৈরিতে শুন্য অবস্থানে। তাই আমার কোনো কনফ্লিক্ট অব ইন্টারেস...

নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করার উদ্যোগ জনাব সালমান এফ রহমানের

ঢাকা-১ আসনের (দোহার নবাবগঞ্জ) সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করেছেন। তার নিজস্ব তহবিল থেকে তিনি প্রায় সাড়ে ১২ হাজার প্যাকেট বিতরন করবেন দোহার উপজেলার ৮টি ইউনিয়ন, একটি পৌরসভা ও নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে। প্রতিটি প্যাকেটে থাকবে ১০ কেজি চাল, তিন কেজি ডাল, ৫ লিটার তেল, ২ কেজি লবন, ৫ কেজি আটা ও ঔষধ। এর পাশাপাশি দোহার ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২২ টি কমিউনিটি হাসপাতালের চিকিৎসকদের জন্য পিপিই, জীবাণুনাশক স্প্রে, সাধারণ মানুষের জন্য জরুরী ঔষধ ও সাড়ে ১৭ হাজার মাস্ক বিতরন করা হবে এই তহবিল থেকে। বিতরন শুরু হবে রোববার থেকে।

নারী উন্নয়নে ভালো অবস্থানে বাংলাদেশ

সম্প্রতি সালমান এফ রহমান বলেছেন নারী উন্নয়নে আমেরিকার চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। ঢাকার দোহারের মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ কথা বলেন। তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ উপহার দিয়েছেন, আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন বাংলাদেশের উন্নয়ন। তার বলিষ্ঠ ও সুদক্ষ নেতৃত্বে দেশ আজ বিশ্বের অনেক দেশের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। নারীদের উন্নয়নেও তিনি অনেক কাজ করে যাচ্ছেন। তার সুদক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে নারী উন্নয়নে আমেরিকার চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। অনুষ্ঠানে সালমান এফ রহমান উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন‘অর্থনীতিতে বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে উন্নয়নশীল দেশের কাতারে রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতি বছর বার্ষিক র‌্যাংকিং করে থাকে। সে জরিপে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপালসহ যেকোন দেশের তুলনায় এগিয়ে।’ সালমান এফ রহমান এই এলাকার (দো...

আইসিটি খাতে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের বিদেশি মুদ্রা আয়ের পরিমাণ বাড়ছে

আইসিটি খাতে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের বিদেশি মুদ্রা আয়ের পরিমাণ যখন ক্রমশ বাড়ছে, তখন খাত ধরে তাদের খুঁজে এনে উদ্দীপনা দিতে বিডা ও আইসিটি বিভাগকে অনুরোধ জানিয়েছেন সালমান এফ রহমান। “এখন বিডা ও আইসিটি বিভাগকে বলব, এই ক্ষুদ্র উদ্যোক্তাদের সেক্টর ধরে ধরে খুঁজে আনতে হবে। নতুন-পুরনো সব উদ্যোক্তাকে খুঁজে বের করতে হবে। পাশাপাশি বেসরকারি খাত থেকেও প্রকৃত বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে। এই আইসিটি খাতেই আমাদের ফোকাস করতে হবে।” - বলেন তিনি। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর দ্বিতীয় দিনের গোলটেবিল বৈঠকে  সালমান এফ রহমান আরও বলেন -  “আজকে গার্মেন্টসগুলো থেকে বলা হচ্ছে, রোবট এসে যাওয়ায় তাদের অনেককে ছাঁটাই করা হচ্ছে। এতে কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিকস ব্যবস্থাপনাতেই তো আমরা আরও অনেক লোক নিয়োগ দিতে পারি। আরও অনেক কর্মসংস্থানে সুযোগ করতে পারে রোবোটিকস।এটা আমাদের লক্ষ্য হওয়া উচিৎ।”  সুত্রঃ https://bangla.bdnews24.com/business/article1676782.bdnews