আজকের পৃথিবী বিশ্বায়নের খুটির উপর ভর করে দাড়িয়ে আছে । উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ এই বিশ্বায়নের সুতার মাধ্যমে একে অন্যের সাথে হাত মিলিয়ে আজ অবস্থান করছে । বিশ্বায়ন আমাদের যে সুযোগ-সুবিধা দেয় তা কি আমরা ঠিকমতো ব্যবহার করতে পেরেছি? খুব সম্ভবত না, কিন্তু সত্যি বলতে যতটুকু পেরেছি, তা আসলে অগ্রাহ্য করা যায় না । বাংলাদেশের সম্মানিত অর্থমন্ত্রী তার সম্মানিত কালে বাকী মন্ত্রীদের থেকে বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। সেজন্য বাংলাদেশ বিশ্বায়নের এ যুগে তাল মিলিয়ে চলতে সমর্থ হয়েছে । Corporate Bangladesh এ এই বিষয়ে একটি লেখা হয়েছে। লেখকের ভাষায়ঃ " উন্নত যোগাযোগ প্রযুক্তি ও দ্রুততম যোগাযোগ ব্যবস্থার সাথে, বিশ্বায়ন কোটি কোটি মানুষের দুয়ারে পৌঁছে তাদের মুহূর্তের মধ্যে সবকিছু আদান-প্রদানের সামর্থ্য দিচ্ছে। এই বিস্ময় আমাদের সকল বাধাকে অতিক্রম করে সমগ্র বিশ্বে ছড়িয়ে পরেছে নতুন সম্পর্ক, সৌহার্দ ও সম্ভাবনার আলো নিয়ে । " লেখক বিস্তারিত গবেষণা করেছেন এই বিষয়ে । তার মতে, বাংলাদেশ এর পূর্ণ সদব্যবহার করতে পেরেছে, যার ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থা, খেলাধুলাসহ অন্যান্য ক্ষেত্রেও অনেক উন্নতি...