Skip to main content

Posts

জয় বাংলা স্লোগান, কোনো ব্যক্তি বা দলীয় নয়

জয় বাংলা স্লোগান, কোনো ব্যক্তি বা দলীয় নয় - বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান। তার ভাষায় - আজ জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগানের মধ্য দিয়েই দেশের স্বাধীনতাকে আরও ত্বরান্বিত করেছিল। আমি আজ নিজেকে ভাগ্যবান মনে করি। আজকে আমার প্রস্তাবের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের সন্তান হিসেবে আমার পাশাপাশি আপনারাও ইতিহাসের একটি অংশ হিসেবে রইলেন। তাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া।  নবাবগঞ্জ উপজেলার শোল্লা স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালমান এফ রহমান। তিনি আরও বলেন আধুনিক উপ-শহর করতে আমি যে মাস্টার প্ল্যান করেছি তা অতি শিগগিরই বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হলে পাল্টে যাবে দোহার- নবাবগঞ্জের মানুষের জীবনযাত্রা। এবং আমূল পরিবর্তন হবে যোগাযোগ ব্যবস্থার। উপস্থিত সকলের উদ্দেশ্যে সালমা...

ডিজিটাল প্রতারণা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশের মানুষের জন্য ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। দেশের মানুষ যাতে ডিজিটাল প্রতারণার শিকার না হন, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল আয়োজিত ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা এবং ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য ডিজিটাল বিজনেস আইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ই-কমার্স সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরানো এবং ব্যবসা পরিচালনায় অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ ‘ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি)’ উদ্বোধন করা হয়। ইউবিআইডি উদ্বোধনকালে চাল ডাল লিমিটেড, আজকের ডিল, রকমারিডটকমসহ ১১টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেয়া হয় এবং তাদের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে সার্টিফিকেট প্রদান করা হয়। সালমান এফ রহমান বলেন...

ই-কমার্স খাত

দেশের ই-কমার্স খাত বেশ শক্ত একটা ভিত পেয়েছে। করোনা প্রাদুর্ভাবের সময়ে ই-কমার্স খাত এগিয়েছে কয়েকগুণ। তবে রাজধানীভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ভালো করলেও ঢাকার বাইরের ই-কমার্সগুলোর অবস্থা ততটা ভালো নয় বলে মন্তব্য করেছেন এ খাতের সংশ্লিষ্টরা। আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গত ১০-১১ বছরে দেশের ই-কমার্স খাত যতটা এগিয়েছে তার চেয়ে বেশি এগিয়েছে গত পাঁচ মাসে। এ খাতে বিশৃঙ্খলারও অভিযোগ রয়েছে। সময় মতো পণ্য না পাওয়া, অন্য পণ্য পাওয়া বা পণ্য একেবারে না পাওয়া, পণ্য না পেয়ে টাকা ফেরত না পাওয়ার মতো নানান অভিযোগও আছে  ই-কমার্সগুলোর বিরুদ্ধে। শুধু নীতিমালার ওপর নির্ভর করে পরিচালিত হওয়ায় এ খাতের সমস্যাগুলো দূর হচ্ছে না। ই-কমার্স বিষয়ক কোনও আইন থাকলে এ খাত আরও এগিয়ে যেতো বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। দেশে ই-কমার্স পরিচালনার জন্য নীতিমালা রয়েছে ‘ডিজিটাল কমার্স নীতিমালা’ শিরোনামে। এই নীতিমালায় দেশে ই-কমার্স কীভাবে পরিচালিত হবে,বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠানগুলো কীভাবে এ দেশে ব্যবসায় করবে ইত্যাদি বিষয় তাতে উল্লেখ থাকলেও ই-কমার্স থেকে সেবা বা পণ্য কিনতে গিয়ে কোনও সমস্যা হলে, পণ্য সময় ...

সালমান এফ রহমান বলেছেন ই-কমার্সের প্রসারে ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা হবে

  ই-কমার্স খাতের প্রসারে সহায়তা দিতে একটি ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান।   তিনি বলেছেন, এ খাতে কর ও লজিস্টিক নিয়ে যেসব সমস্যা রয়েছে তা সমাধানে ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা প্রয়োজন। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবো।   প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আরও বলেন, সমাজের সব ক্ষেত্রেই এখন ডিজিটাইলেজেশনের সুযোগ আছে। সামনে ই-কমার্স খাতের মাধ্যমে ব্যবসা ও সব রকম উন্নতি তরান্বিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সাল থেকে বাংলাদেশকে একটি ডিজিটালসমৃদ্ধ দেশে পরিণত করতে চেয়েছিলেন, যা এখন অনেক উন্নতি লাভ করেছে। ইতোমধ্যে অনেকে ক্ষেত্রেই তা প্রতিফলিত হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে যে নাগরিক সেবা দেওয়া হয় তা অনলাইনের মাধ্যমে করে দেওয়ার জন্য আরও কাজ করা জরুরি। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।   তথ্যসূত্রঃ ‘ই-কমার্সের প্রসা...

প্রধানমন্ত্রীর কৃষি খাতে অবদান

ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন দোহার নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের এমপি সালমান এফ রহমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তার বক্তব্যে দেন। সালমান এফ রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষি খাতের উন্নয়নে কাজ করছেন। তিনি দোহার ও নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান করার জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছেন। তাই কৃষিজমি রক্ষায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ও এজন্য সব শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। উপজেলা বিআরডিবির সভাপতি দেওয়ান আওলাদ হোসেনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র অর্থ সচিব ও এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ মামুন, ফজলুর রহমান ফাউন্ডেশনের আব্দুর রউফসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোহার উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হল রুমের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সালমান এফ রহমান। এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতারা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা প্রশাসন ভবনকে আ...

বাংলাদেশকে সর্বাধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করতে হবে

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান মনে করেন চতুর্থ শিল্প বিপ্লব পরিবেশ রক্ষাকে কেন্দ্র করে ঘটছে। এই শিল্প বিপ্লবে সকল ধরনের শিল্পায়নে সর্বাধুনিক প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করতে হবে। দেশে যদি গাড়ি তৈরির শিল্পায়ন করতে হয় তাহলে তা অবশ্যই চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে একাত্ম হয়ে করতে হবে। ‘কার মার্কেট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে  প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে গাড়ি উৎপাদন যেতে হলে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে একাত্ম হয়ে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি তৈরির নীতিমালাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের যদি টেকসই শিল্প করতে হয় তাহলে অবশ্যই নতুন প্রযুক্তি হিসেবে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের দিকে মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে সরকারের যদি ভর্তুকিও দিতে হয় তাও দেওয়া উচিত বলে আমি মনে করি। গাড়ি উৎপাদনকারী দেশগুলো এখন পেট্রোল বা ডিজেলভিত্তিক প্রযুক্তি থেকে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের দিকে যাচ্ছে জানিয়ে সালমান এফ রহমান বলেন, “আমরা এখনও গাড়ি তৈরিতে শুন্য অবস্থানে। তাই আমার কোনো কনফ্লিক্ট অব ইন্টারেস...

নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করার উদ্যোগ জনাব সালমান এফ রহমানের

ঢাকা-১ আসনের (দোহার নবাবগঞ্জ) সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করেছেন। তার নিজস্ব তহবিল থেকে তিনি প্রায় সাড়ে ১২ হাজার প্যাকেট বিতরন করবেন দোহার উপজেলার ৮টি ইউনিয়ন, একটি পৌরসভা ও নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে। প্রতিটি প্যাকেটে থাকবে ১০ কেজি চাল, তিন কেজি ডাল, ৫ লিটার তেল, ২ কেজি লবন, ৫ কেজি আটা ও ঔষধ। এর পাশাপাশি দোহার ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২২ টি কমিউনিটি হাসপাতালের চিকিৎসকদের জন্য পিপিই, জীবাণুনাশক স্প্রে, সাধারণ মানুষের জন্য জরুরী ঔষধ ও সাড়ে ১৭ হাজার মাস্ক বিতরন করা হবে এই তহবিল থেকে। বিতরন শুরু হবে রোববার থেকে।