Skip to main content

Posts

শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত

বিশ্ববাজারে দাম বাড়ায় তৈরি পোশাক কারখানায় ক্যাপটিভ পাওয়ারে গ্যাস সরবরাহ আগের দামে সম্ভব নয়। তাই খরচ হিসাব করে কতটা বেশি দামে কিনতে পারবেন ব্যবসায়ীরা, তা সরকারকে জানাতে বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ১১ অক্টোবরএফবিসিসিআই আয়োজিত বন্ডের মাধ্যমে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় আলোচনায় উঠে আসে, দক্ষিণ এশিয়ার মধ্যে বন্ডে বাংলাদেশের বিনিয়োগ সবচেয়ে কম। আবাসিকসহ সব খাতেই বিদ্যুৎ সংকটে আলো-আধারি খেলা চলছে। শিল্প খাতের উৎপাদনে সমস্যা প্রকট হচ্ছে। আর বিশ্ববাজারে গ্যাসের দাম বাড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তৈরি পোশাক শিল্পের সেসব কারখানা, যেগুলো ক্যাপটিভ পাওয়ার বা আমদানি করা গ্যাসে চলে। এর মধ্যে নতুন করে দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বিশ্ববাজারে ২৫ টাকার গ্যাস ৭৫ টাকা হয়েছে। এজন্য কতটুকু দাম বাড়ালে ক্ষতি হবে না, তা ব্যবসায়ীদের হিসাব করতে বলেন। এ সময় বন্ড মার্কেট বিনিয়োগের জন্য নিরাপদ বলেও জানান তিনি। সেমিনারে বক্তারা বলেন, দেশের শিল্প অ...

আবুধাবিতে সালমান এফ রহমান

আবুধাবিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ইউএই ইকোনমিক কো-অপারেশন সেমিনারের পার্শ্ববৈঠকে খালিজ টাইমসে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ। ১৬ কোটির বিশাল জনগোষ্ঠীকে শক্তিতে গড়ে তোলাটা বড় একটা চ্যালেঞ্জ। যা গত ১৪ বছরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গড়ে তোলা সম্ভব হয়েছে। দক্ষিণ এশিয়ার বর্ধনশীল অর্থনীতিতে বাংলাদেশে আরও ব্যবসা ও বাণিজ্যের সুযোগ সৃষ্টিতে আবুধাবি সফর করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সালমান এফ রহমান। সাক্ষাৎকারে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আলাপ করেন তিনি। আমিরাতে স্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে সুযোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যকে কীভাবে মূল্যায়ন করেন? এমন প্রশ্নে তিনি বলেন, বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী, এফডিআই গত অর্থবছরে তিন বছরের উচ্চতায় পৌঁছেছে। যা ভারতের পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বাধিক পছন্দে...

ব্যাংক খাত সংস্কারে সহায়তার প্রস্তাব

 বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার চায় বিশ্বব্যাংক। ঢাকায় সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার অর্থমন্ত্রীসহ বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে সহায়তা করার প্রস্তাব দেয় বিশ্বব্যাংক। জবাবে বাংলাদেশ ব্যাংক সাফ জানিয়ে দিয়েছে, ব্যাংক খাত সংস্কারে আপাতত সহায়তার প্রয়োজন নেই। ঢাকায় সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এক বৈঠকে অংশ নেন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ডলার–সংকট ও রিজার্ভ পরিস্থিতি বিশ্বব্যাংকের সামনে তুলে ধরেন। তাঁরা বলেন, ডলারের দাম নির্ধারণ হচ্ছে চাহিদা ও জোগানের ভিত্তিতে। এটি বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। বাজারে ডলারের ঘাটতি থাকায় রিজার্ভ থেকে জোগান দেওয়া হচ্ছে। এর ফলে রিজার্ভ কমে আসছে। বিভিন্ন পদক্ষেপের ফলে আমদানি কমছে। তবে রপ্তানি ও প্রবাসী আয় বাড়ছে। ফলে ডলারের চাহিদা কমছে। সামনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বৈঠকে সু...

বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবহারে বিকল্প মুদ্রার চিন্তা করছে সরকার - সালমান এফ রহমান

আগামী ছয় মাস দেশের অর্থনীতির জন্য জ্বালানি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তবে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে বলেও জানান তিনি।রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সম্মেলন কক্ষে মিট দ্য ওকাব অনুষ্ঠানে এসব কথা বলেন সালমান এফ রহমান। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশে কর্মরত বিদেশী সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব)। প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বলেন, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা নিয়ে আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী ৫ সেপ্টেম্বর ভারতে যাচ্ছেন। এছাড়া শিগগিরই উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রাশিয়া যাবে। এসব আলোচনায় সমাধান আসবে বলে আশা করছি। জ্বালানি সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের বিষয়ে তিনি বলেন, সারা বিশ্বে এলএনজির দাম বেড়েছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে দ্রুতই এলএনজির দাম কমে আসবে বলে আমরা আশা করি। সেটি না হলে সংকট আরো বাড়বে। এক্ষেত্রে বিদেশ থেকে এলএনজি আমদানি করে দেশের নিজস্ব গ্যাসের সঙ্গে যোগ করে ব্যবহার...

নবাবগঞ্জের তৃণমূল আওয়ামী লীগকে ঢেলে সাজাচ্ছেন সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা  সালমান এফ রহমান বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও নির্বাচনে বিজয়ী হতে সুসংগঠিত যুগোপযোগী সংগঠন শক্তিশালী করার বিকল্প নেই। সেই লক্ষ্যে  নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তৃণমূলকে ঢেলে সাজানো হচ্ছে। আগামী ১লা সেপ্টেম্বর নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে ২০শে জুন থেকে ৩১শে জুলাই পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সালমান এফ রহমান এমপি  বলেন, সংগঠন শক্তিশালী হলে আমরা  শক্তিশালী হবো। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য শুধু আওয়ামী লীগের ভোট হলে চলবে না।  অন্যান্য দলের ভোট আদায় করতে হবে। আর এ জন্য সুসংগঠিত যুগোপযোগী শক্তিশালী সংগঠন  দরকার।  তাই নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির মাধ্যমে  তৃণমূল  থেকে  শক্তিশালী গণতান্ত্রিক সংগঠন  হিসেবে  সকলের সহযোগিতায় ঢেলে সাজানো হচ্ছে। তৃণমূল থেকে সংগঠন শক্তিশালী করতে  পারলে  আমাদের  বিজয়  সুনিশ্চিত। তিনি বলেন, দেশের  অর্থনৈতিক...

তিনগুণ সুফল পাবে বাংলাদেশ

অর্থনীতিবিদ ও পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন যে পদ্মা সেতু নির্মাণে বিনিয়োগের অন্তত সাড়ে তিনগুণ সুফল পাবে বাংলাদেশ। সাড়ে সাত লাখ নতুন কর্মসংস্থান হবে যখন সেতুর ওপারে প্রক্রিয়াধীন ১৭ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হবে । সেতুর সঙ্গে যুক্ত হওয়া দারিদ্র্যপীড়িত ১৩ জেলায় সৃষ্টি হবে নবজাগরণ। সেতুটি পরিবহন, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্রে পরিণত হবে বলে সেমিনারে আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারাও। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে পদ্মা সেতু একটা গুরুত্বপূর্ণ অনুঘটকের কাজ করবে। এই সেতুর মাধ্যমে বাংলাদেশের শেষ ভৌগলিক বিভাজন শেষ হতে যাচ্ছে। এই সেতুর মাধ্যমে সংযোগের আওতায় আসতে যাওয়া ২১ জেলার মধ্যে ১৩টিতে দারিদ্র্যের হার বাংলাদেশের গড় দারিদ্র্য হারের চাইতে বেশ...

কাজের জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না - সালমান এফ রহমান

দেশে বিভিন্ন খাতে শ্রমিক সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে কোনো বেকারত্ব নেই। পোশাক কারখানায় এখন অনেক বেশি অর্ডার আসছে। অথচ কাজের জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এটা শিল্প খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টিপারপাস হলে এক সেমিনারে সালমান এফ রহমান এসব কথা বলেন। আইসিটি ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ: প্রেজেন্ট স্ট্যাটাস, চ্যালেঞ্জিং অ্যান্ড অপরচুনিটি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান। প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, বিজিএমই নেতারা বলছেন, জর্ডানে পোশাক কারখানায় আমাদের অনেক শ্রমিক নিয়ে যাওয়া হচ্ছে। আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বলেন, এটা বন্ধ করতে। কারণ আমরা পোশাক কারখানায় শ্রমিক পাচ্ছি না। তাই আমি বারবার বলে আসছি- আমাদের দেশে এখন আর বেকারত্ব নেই। আপনারা জানেন, কৃষকরা ফসল ঘরে তোলার সময় শ্রমিক পাচ্ছেন না। গত বছর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্র...